Exchange Policy

How to Exchange Any Device
অনেকেই আক্ষেপ করে বলেন— “নতুন ফোনটা খুব পছন্দ হয়েছে, কিন্তু একবারে এতো ক্যাশ টাকা তো হাতে নেই! তাছাড়া যে ফোনটা ব্যবহার করছি, নতুনটা কিনলে পুরনোটার কি হবে?”
গ্যাজেটপ্রেমীদের এই চিন্তার অবসান ঘটাতে Gadget Icon BD (GIB) নিয়ে এলো আকর্ষণীয় Smart Exchange সুবিধা! এখন আর শখ চেপে রাখতে হবে না—আপনার পুরনো ব্যবহৃত ফোনটি এক্সচেঞ্জ করেই ঘরে তুলুন লেটেস্ট সব স্মার্টফোন!
💡 এক্সচেঞ্জ সুবিধা কীভাবে কাজ করে?
ধরুন, আপনি বর্তমানে একটি মডেলের আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন এবং নতুন লঞ্চ হওয়া যেকোনো ফ্ল্যাগশিপ মডেলে আপগ্রেড হতে চান। কিন্তু একবারে পুরো টাকা দিয়ে নতুন ফোন কেনার বাজেট নেই।
এখন আপনি খুব সহজেই আপনার বর্তমান ফোনটি আমাদের কাছে জমা দিয়ে সেটির নির্ধারিত মূল্যের সাথে অবশিষ্ট টাকা যোগ করে কাঙ্ক্ষিত নতুন ফোনটি কিনে নিতে পারবেন!
📋 এক্সচেঞ্জ সুবিধা পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী:
অরিজিনাল ডিভাইস ও ম্যাচিং বক্স: ফোনটি অবশ্যই ১০০% অরিজিনাল হতে হবে এবং এর সাথে IMEI নম্বর মিল থাকা আসল বক্স থাকতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনের সামঞ্জস্যতা: অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে মার্কেটে ভালো চাহিদা রয়েছে এমন মডেল অথবা ২০২২ সাল বা তার পরবর্তী সময়ের মডেল হতে হবে।
আইফোনের ব্যাটারি হেলথ: আইফোনের ক্ষেত্রে ব্যাটারি হেলথ (Battery Health) ন্যূনতম ৮০% বা তার উপরে থাকতে হবে। ৮০%-এর নিচে থাকলে তা এক্সচেঞ্জের জন্য বিবেচিত হবে না।
ফ্রেশ কন্ডিশন ও নো-রিফার্বিশড: কোনো প্রকার রিফার্বিশড (Refurbished) ফোন গ্রহণ করা হবে না। এছাড়া ফোনে কোনো অভ্যন্তরীণ/বাহ্যিক ত্রুটি, ডিসপ্লে প্রবলেম বা বডিতে বড় ধরনের কোনো ডেন্ট/স্ক্র্যাচ থাকা যাবে না।
⚙️ এক্সচেঞ্জ করার সহজ প্রক্রিয়া:
ডিভাইস অ্যাসেসমেন্ট: আপনার ফোনটি নিয়ে আমাদের আউটলেটে আসলে আমাদের টেকনিক্যাল টিম কন্ডিশন পর্যবেক্ষণ করে সেরা একটি মার্কেট প্রাইজ নির্ধারণ করবে।
সহজ পেমেন্ট অপশন: ফোনের নির্ধারিত মূল্যের পর অবশিষ্ট বাড়তি টাকা আপনি সরাসরি ক্যাশ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে উপযুক্ত EMI সুবিধায় পরিশোধ করতে পারবেন।
📌 বিশেষ কিছু প্রয়োজনীয় তথ্য:
📱 সরাসরি আউটলেট ভিজিট বাধ্যতামূলক: ফোনে বা মেসেজে অনুমানের ভিত্তিতে ফোনের সঠিক দাম বলা সম্ভব নয়। তাই সঠিক ভ্যালুয়েশন পেতে ডিভাইসটি সাথে নিয়ে সরাসরি আমাদের GIB আউটলেটে আসার অনুরোধ করা হচ্ছে।
🆔 নিরাপত্তা ও ভেরিফিকেশন: নিরাপত্তা নিশ্চিত করতে এক্সচেঞ্জ করতে আসার সময় অবশ্যই আপনার NID কার্ড অথবা যেকোনো ছবি সম্বলিত অফিশিয়াল পরিচয়পত্র সাথে নিয়ে আসবেন।
📍 Gadget Icon BD (GIB) — আপনার নির্ভরযোগ্য টেক পার্টনার!